মস্তিষ্কের রক্তনালির দেয়াল দুর্বল হয়ে বেলুনের মতো ফুলে ওঠাকে অ্যানিউরিজম বলে। এটি ফেটে গেলে মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণ হতে পারে।
সাধারণ লক্ষণ
- হঠাৎ জীবনের সবচেয়ে তীব্র মাথাব্যথা
- ঘাড় শক্ত হয়ে যাওয়া
- বমি
- চোখে ঝাপসা বা দুটো করে দেখা
- অজ্ঞান হয়ে যাওয়া
কখন বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন
হঠাৎ তীব্র মাথাব্যথা হলে দ্রুত জরুরি বিভাগে যান। অন্য কোনো পরীক্ষায় অ্যানিউরিজম ধরা পড়লে ফেটে যাওয়ার আগেই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
চিকিৎসা সম্পর্কে সাধারণ ধারণা
CT Angiography বা DSA-এর মাধ্যমে নির্ণয় করা হয়। রক্তনালির ভেতর দিয়ে কয়েলিং (এন্ডোভাসকুলার চিকিৎসা) অথবা অস্ত্রোপচারের মাধ্যমে ক্লিপিং করা হয়; কোনটি উপযুক্ত তা রোগীর অবস্থা দেখে ঠিক করা হয়।
এই তথ্য শুধু সাধারণ সচেতনতার জন্য; রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।