মস্তিষ্কে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেলে কিংবা রক্তনালি ফেটে রক্তক্ষরণ হলে স্ট্রোক হয়। এটি একটি জরুরি অবস্থা; দ্রুত চিকিৎসা শুরু হলে ক্ষতি কমানো সম্ভব।
সাধারণ লক্ষণ
- মুখ একদিকে বেঁকে যাওয়া
- এক হাত বা পা হঠাৎ অবশ বা দুর্বল হওয়া
- কথা জড়িয়ে যাওয়া বা বুঝতে না পারা
- হঠাৎ তীব্র মাথাব্যথা
- ভারসাম্য হারানো বা মাথা ঘোরা
কখন বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন
এসব লক্ষণ দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান। প্রাথমিক চিকিৎসার পর পরবর্তী চিকিৎসা ও ফলো-আপের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।
চিকিৎসা সম্পর্কে সাধারণ ধারণা
CT, MRI ও অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে কারণ নির্ণয় করা হয়। রোগীর অবস্থা অনুযায়ী ওষুধ, অস্ত্রোপচার বা এন্ডোভাসকুলার চিকিৎসা দেওয়া হয়।
এই তথ্য শুধু সাধারণ সচেতনতার জন্য; রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।